হিজবুত তওহিদের সাত সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের দুটি মহল্লা থেকে গতকাল রোববার হিজবুত তওহিদের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন নগরের বাজে কাজলা এলাকার মিনা বেগম, শিখা বেগম, নাসিমা খাতুন, ডলি খাতুন ও এসলাম, খোজাপুর মহল্লার শফিকুল ইসলাম এবং রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের শাহাবুল ইসলাম। মতিহার থানার পুলিশ তাঁদের কাছ থেকে কিছু বই, সিডি ও প্রচারপত্র জব্দ করেছে।