হিজবুত তওহিদের ৬ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলায় গত বুধবার সন্ধ্যায় হিজবুত তওহিদের বই, প্রচারপত্র ও সিডিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফুলগাজী বাজারে একটি গাড়ি নিয়ে ওই ব্যক্তিরা হিজবুত তওহিদের বিভিন্ন বই বিক্রি ও সংগঠনের প্রচারপত্র বিলি করছিলেন।