হিজবুত তওহীদ ও গ্রামবাসীর সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামে গতকাল শুক্রবার হিজবুত তওহীদ দলের কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের গাংনী, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হিজবুত তওহীদ দলের জিহাদি বই, লিফলেট, পোস্টার, সদস্য সংগ্রহের বইসহ হিজবুত তওহীদের কর্মী মিরাজুল ইসলাম (৩২), জাহিদুল হক (২৯), সাহাজুল নবী (৩৪) ও নজরুল ইসলাম (২৫) নামে চারজন কর্মীকে আটক করেছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হিজবুত তওহীদের চারজন কর্মীকে আটক করেছে।