প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে হিজবুত তাওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহাত্তারপুল এলাকার মো. নাঈম উল্লাহ (২৬) ও অক্সিজেন এলাকায় আক্কাছ আলী (২৬)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি প্রচারপত্র এবং সাপ্তাহিক সংকলন উদ্ধার করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, প্রচারপত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর কারণে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে
ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।