হিজবুত তাওহিদের সাত কর্মীকে পুলিশে সোপর্দ
রাজশাহীর চারঘাটে হিজবুত তাওহিদের সাত কর্মীকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আটকের আগে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। হিজবুত তাওহিদের সদস্যরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার তপন, জাব্বার, মফেজ বিন কাশেম ও ইউসুফ আলী এবং রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের গোলাম নবীর, ঝিকরা গ্রামের মোশাররফ হোসেন ও শাহাবুল। অপরদিকে হিজবুত তাওহিদ ও জনতার পাল্টাপাল্টি হামলায় চারঘাট উপজেলার কালাবিপাড়া গ্রামের তসলিম ও গদা; ধর্মহাটার সোয়েব আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উত্তরা এক্সপ্রেস ট্রেনে নাটোরের হকার ইউসুফ আলী (৩০) পত্রিকা বিক্রি করছিলেন। এ সময় হিজবুত তাওহিদের সাতজন কর্মী তাঁকে সংগঠনের প্রচারপত্র বিলি করার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা ইউসুফ আলীকে ট্রেনের ভেতরে মারধর করেন। সাড়ে ১০টার দিকে ট্রেনটি চারঘাট উপজেলার থামলে ইউসুফ আলী ট্রেন থেকে নেমে নন্দনগাছি বাজারে গিয়ে এ ঘটনার কথা বলেন। এলাকাবাসী তাঁর কথা শুনে স্টেশনে পেয়ে হিজবুত তওহিদের কর্মীদের পুলিশে সোপর্দ করেন।