হিজবুত তাওহিদের ১৬ সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তাওহিদের ১৬ জন সক্রিয় সদসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সংগঠনের বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধে চারজন নারী। অন্যরা হলেন হানিফ খন্দকার, দুলাল হোসেন, আতিকুর রহমান, আবদুস ছাত্তার, রাকিব আহমেদ, আ. রউফ আবিদ, মো. সেলিম, মো. জসিম উদ্দিন, মো. রায়হান, মো. ফরিদ মিয়া, গোলাপ লস্কর ও মো. আ. ছালাম। তাঁরা বেতাল এলাকায় ভাড়া বাড়িতে থেকে উপজেলার বিভিন্ন স্থানে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এঁদের বেশির ভাগেরই বাড়ি কটিয়াদিতে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম এ মাসুদ ও হোসেনপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াকুব আলী কটিয়াদী থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁরা নিজেদের হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের করটিয়ার মোহামঞ্চদ বায়েজীদ খান পন্নীর অনুসারী বলে দাবি করেন। কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান প্রথম আলোকে জানান, হিজবুত তাওহিদ নিষিদ্ধ কোনো সংগঠন নয়, তবে এই ব্যক্তিরা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।