হিজবুত তাহরীরের প্রচারপত্র বিলিকালে দুই ছাত্র আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের প্রচারপত্র বিলির করার সময় দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরের দরগাগেইট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, আটক দুজনই হিজবুত তাহরীর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে ফরহাদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড জিওরিসোর্স বিভাগের প্রথম বর্ষের ও মাহফুজুর রহমান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।