হিজবুতের প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কলেজ সড়কের মিসকিন শাহ মাজার এলাকা এবং খুলশী থানাধীন লালখান বাজার ম্যাজিস্ট্রেট কলোনি এলাকায় প্রচারপত্র বিলি করেছেন নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহ্রীরের সদস্যরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলির সময় মিসকিন শাহ মসজিদের সামনে একজন গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া হিজবুত তাহ্রীরের কর্মীর নাম ওয়াহিদুর রহমান (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র বলে জানা গেছে।