হিজবুল মাহাদি সদস্য সন্দেহে আরও এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত ধর্মভিত্তিক সংগঠন হিজবুল মাহাদির সদস্য সন্দেহে রাঙামাটির বরকল উপজেলা থেকে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম আবদুল আজিজ (৪০)। তিনি উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। এর আগে গত সোমবার ইসলামপুর গ্রামে জিহাদ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আটক হওয়া ছয় ব্যক্তিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আটক হওয়া ছয় ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ আবদুল আজিজকে উপজেলার ভূষণছড়া বাজার এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করে। বরকল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম আহমেদ প্রথম আলোকে জানান, আবদুল আজিজের কাছ থেকে হিজবুল মাহাদি সংগঠনের পুস্তিকা ‘হিজবুল মাহাদি আব্বা আল্লা’, এবং ‘দৈনিক বাস্তবায়ন’ নামের পত্রিকা উদ্ধার করা হয়। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়া হবে।