প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের খরচাপুর গ্রামের পূর্ব পাশ থেকে বরান্তর গ্রামের সামনে দুই কিলোমিটার সড়কের দুই পাশে হিজল-করচের চারা রোপণ শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কাজে অংশ নেয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। গতকাল শুক্রবার বেলা তিনটায় এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুশফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।