হিজলায় বিএনপি ও জামায়াতের ছয় কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের হিজলা উপজেলায় বিএনপি, ছাত্রদল ও জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বিএনপির কর্মী মো. শাহাবুদ্দিন, ছাত্রদলের কর্মী কবির হোসেন, রফিকুল ইসলাম ও আসাদুজ্জামান সম্রাট, জামায়াতের কর্মী নয়ন আহম্মেদ এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত মো. ফরিদউদ্দিন।হিজলা থানার ওসি সোহরাব আহম্মেদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।