হিজড়াদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করে তাঁদের ক্ষেত্রে সামাজিক বৈষম্য দূর করতে সিলেট জেলার সব হিজড়া শিক্ষার্থীকে উপবৃত্তি ও বয়স্কদের ভাতা দেওয়া হবে। তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে ৫০ দিনের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার ‘হিজড়াদের জীবনমান উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বেলা ১১টায় শুরু হওয়া সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহিদুর ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নূরে আলম মিনা, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মো. জেদান আল মুসা প্রমুখ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল কালাম সেমিনারে সভাপতিত্ব করেন।