হিজড়াদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় গতকাল মঙ্গলবার থেকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেছে নেত্রকোনা জেলা সমাজসেবা বিভাগ। সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ চলবে ৫০ দিন। সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩১ জন হিজড়া এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। গতকাল সকাল ১০টায় সমাজসেবা বিভাগের উপপরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন বিজন কান্তি সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বজলুর কাদের শাহজাহান, হিজড়া তমা প্রমুখ।