হিজড়াদের জীবন মানোন্নয়নে ৫০ দিনব্যাপী কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিজড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন’ শীর্ষক ৫০ দিনব্যাপী দীর্ঘমেয়াদি এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার পরিবার পরিকল্পনা সমিতি মিলনায়তনে শুরু হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা সেমিনারে প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালার উদ্বোধন করেন।
জেলা সমাজসেবা কার্যালয় ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দিনাজপুরে হিজড়া জনগোষ্ঠীর ৫০ জন সদস্য অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে সেলাই প্রশিক্ষণ, ১৫ জনকে কম্পিউটার ও ২০ জনকে আনসার ভিডিপি প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মুর্ম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন শামীম আরা নাজনিন। বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. জাহিদুল ইসলাম ও সমাজসেবা জেলা স্টিয়ারিং কমিটির সদস্য এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য দেন সাথী হিজড়া জনগোষ্ঠী সংস্থার সভাপতি মো. ফিরোজ।
মো. আবু রায়হান মিঞা বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে সরকার কর্মমুখী প্রকল্প গ্রহণ করেছে।’