হিজড়াদের জীবনযাপনের মানোন্নয়নের ব্যয় সিএসআরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে রাষ্ট্র স্বীকৃত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জীবনযাপনের মানোন্নয়ন ব্যয়। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় তফসিলী ব্যাংকগুলোর জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সই করা নির্দেশনায় বলা হয়েছে, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।