হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্রাপুর থানার শ্যামবাজার এলাকায় হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) এমামুল ইসলাম জানান, ১৮ মে দোকান থেকে চাঁদা সংগ্রহের সময় দীপালি হিজড়া-সমর্থিত পক্ষের সঙ্গে তৃষা হিজড়া-সমর্থিত পক্ষের লোকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার জের হিসেবে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দীপালি হিজড়ার বাবা আশরাফ চৌধুরী বাদী হয়ে তৃষা-সমর্থিত পক্ষের নয়জনের বিরুদ্ধে মামলা করেন। এর আধা ঘণ্টা পর তৃষা-সমর্থিত পক্ষের সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে অপর পক্ষের সাতজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। উভয় মামলায় এখনো কেউ গ্রেপ্তার হননি বলে এসআই জানান।