প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল মতিন এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল লতিফ শেখ, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন হিজড়াকে কম্পিউটার ও দরজিবিজ্ঞানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।