হিজড়াদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়াদের স্বীকৃতি দিবস উপলক্ষে জামালপুরে গতকাল বৃহস্পতিবার হিজড়াদের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিড়ি সমাজকল্যাণ সংস্থা নামের হিজড়াদের একটি সংগঠন এর আয়োজন করে। দুপুর ১২টার দিকে জেলা শহরের বকুলতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সিড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইয়াসমীন ময়ূরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান প্রমুখ।