হিজড়াদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ নাগরিকের মতো হিজড়াদের পূর্ণ সাংবিধানিক অধিকার প্রদানের দাবি জানিয়েছে হিজড়াদের সংগঠন বাঁধন। গতকাল রোববার গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবে মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এই দাবি জানান। এ ছাড়া হিজড়াদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উপযুক্ত করে গড়ে তোলারও দাবি জানানো হয়।বাঁধনের নেতারা জানান, সংগঠনটি ঢাকা, সিলেটসহ ১৯ জেলায় হিজড়াদের অধিকার নিয়ে কাজ করছে। বর্তমানে টঙ্গীতে ৫০ জন হিজড়াকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।