হিজড়ার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানার মিরপুর বেড়িবাঁধসংলগ্ন ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বের খাল থেকে গত সোমবার গভীর রাতে অজ্ঞাত এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওড়না দিয়ে তাঁর গলা বাঁধা ছিল। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। পল্লবী থানার সূত্র জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।