প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ (৬০) মারা গেছেন৷ গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রাধেশ্যাম আগরওয়ালা জানান, পৌর সদরের শান্তা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ওই বৃদ্ধকে বেলা সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করিয়েছিলেন৷ চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান৷