হিটাচি কমেপ্রসারের প্রেসিডেন্টের ওয়ালটনের কারখানা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হিটাচি কমেপ্রসারের প্রেসিডেন্ট কোইশি সেকিগোশি গত মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। জাপানি এই ব্যবসায়ী বলেন, অন্যরা ছোট ছোট যন্ত্রাংশ বাইরে থেকে আমদানি করে। ওয়ালটন সেখানে নিজেরাই সব তৈরি করছে। এটা বিশাল অর্জন। কোইশি সেকিগোশি বলেন, ভবিষ্যতে বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানিতে পরিণত হতে পারে ওয়ালটন। তারা এখন গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করছে। পৃথিবীর ১১টি দেশে ওয়ালটনপণ্য রপ্তানি হচ্ছে। আশা করছি, তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। একসময় হয়তো ওয়ালটন সারা বিশ্বেই পণ্য রপ্তানি করতে পারবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, থাইল্যান্ডভিত্তিক স্যংচাই ইক্যুপমেন্ট লিমিটেডের বিক্রয় পরিচালক সোপাচাই থাম্মাপিরাক, ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এম এ কাদের, জ্যেষ্ঠ উপপরিচালক উদয় হাকিম, আশরাফুল আম্বিয়া, আলমগীর আলম সরকার, ইন্টারন্যাশনাল মার্কেটিং-প্রধান লোকমান হোসেন আকাশ, জাপানি ব্যবসায়ী পিনিট সাংগোয়াংওং, ওরাফান ইয়াম নাগমাসুম, ইতোচো করপোরেশনের প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেটর ম্যানেজার শফিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য, কারিগরি সহায়তা বিষয়ে ওয়ালটনের সঙ্গে হিটাচির একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তি।