হিন্দু পারিবারিক আইন সংস্কারের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইনরিটি সংগ্রাম পরিষদ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের চেষ্টা, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে হরিচাঁদ ঠাকুর ও বাবা লোকনাথ মন্দির নির্মাণের উদ্যোগ এবং সারা দেশে দেবোত্তর সম্পত্তি দখলসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রচলিত হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের জন্য বারবার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর প্রতি তাঁরা বলেন, আগুনে হাত দেবেন না, হাত পুড়ে যাবে। হিন্দু পারিবারিক আইন পরিবর্তন করে হিন্দু পারিবারিক ঐতিহ্য ভেঙে সম্প্রদায়কে ভিখারি করার চেষ্টা করবেন না। দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। আইনশৃঙ্খলার উন্নতি করুন।বক্তারা আরও বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের সমর্থনপুষ্ট কয়েকজন দুর্বৃত্ত রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমের সীমানার মধ্যে হরিচাঁদ ঠাকুর ও বাবা লোকনাথের মন্দির নির্মাণ করছে, এটা বন্ধ করতে হবে। শাহবাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে এ ঘটনার প্রতিকার দরকার।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ অশোক তরু, সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ, সহসভাপতি গোপাল দাশ, কোষাধ্যক্ষ হরেন্দ্রনাথ মজুমদার, মহানগর সভাপতি পিন্টু মিশ্র প্রমুখ। বিজ্ঞপ্তি।