হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার রাড়িখালী গ্রামে স্বপন রায় নামের এক ব্যক্তির বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির দুটি ঘর আংশিক ও একটি খড়ের গাদা ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন রায় আওয়ামী লীগের মহমঞ্চদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়ির দুটি বসতঘরে অগ্নিসংযোগ করে। আগুনে ঘরের টিনের চালা ও দরজা আংশিক এবং খড়ের গাদাটি সম্পূর্ণ পুড়ে যায়। স্বপনের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভান। স্বপন রায় প্রথম আলোকে বলেন, ‘কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার বাড়িতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিল। এবার ঘরে আগুন দেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।’
মহমঞ্চদপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্বপন রায়ের সঙ্গে বিরোধ আছে এমন কেউ বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ওই ঘটনা ঘটাতে পারে।