হিন্দু বিবাহ আইন প্রণয়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। গত বুধবার রাতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে জেলার পূর্ব খাবাসপুর মহিলা উন্নয়ন সংঘ এ দাবি জানায়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উপদেষ্টা সুচিত্রা সিকদার। শুভেচ্ছা বক্তব্য দেন মহিলা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক হিরন্নাহার। আলোচনায় অংশ নেন ওই সংঘের সভাপতি শামসুন্নাহার নাঈম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভা’র নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, সাংবাদিক সালামত হোসেন, রুহুল কবির, মুসফিকুর রহমান প্রমুখ। বক্তারা হিন্দু বিবাহ নিবন্ধনসহ পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন প্রণয়নের দাবি জানান।