হিন্দু বিবাহ আইনের খসড়া আইনমন্ত্রীর কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু নারীদের মানবাধিকার নিশ্চিত করতে আইনের খসড়া তৈরি করেছে জাতীয় ও জেলা পর্যায়ের ৫০টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা ‘নাগরিক উদ্যোগ’। গতকাল বৃহস্পতিবার ‘হিন্দু বিবাহ আইন, ২০১১’ নামের এ খসড়া আইনমন্ত্রী শফিক আহমেদের কাছে হস্তান্তর করেছে নাগরিক উদ্যোগ।মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রিপ ট্রাস্ট, বাঁচতে শেখা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, আরডিআরএস, নারীপক্ষ, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশসহ প্রায় অর্ধশত সংগঠন আইনের খসড়া তৈরির এ প্রক্রিয়ায় প্রায় তিন হাজার ভুক্তভোগী হিন্দু নারীর জীবনকাহিনি নিয়ে প্রতিবেদনও তৈরি করেছে।নাগরিক উদ্যোগের আয়োজনে খসড়া আইন নিয়ে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রায় ২০০ জন হিন্দু আইনজীবী এবং স্থানীয় পর্যায়ে প্রায় চার হাজার হিন্দু নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তৃণমূল পর্যায়েও সভা-সমাবেশের আয়োজন করা হয়েছে। এসব জায়গা থেকে আইনটি পাসের জন্য জোরালো দাবি তোলা হয়েছে। বিজ্ঞপ্তি।