হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাতিলের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু বিবাহ নিবন্ধন, বিবাহবিচ্ছেদ আইন বাতিলসহ চার দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নামে একটি সংগঠন এসব কর্মসূচি পালন করে। এর আগে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সংগঠনের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে প্রেসক্লাবের সামনের সড়কে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সমাবেশ হয়। এতে সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন রায় সভাপতিত্ব করেন। এতে সংগঠনের প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস, ছাত্রী মহাজোটের সম্পাদক সমাপ্তি পাল, কৃপাসিন্ধু, পলাশ মালাকার প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা সরকারের কাছে তাঁদের চার দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।