হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবিতে গতকাল বুধবার নড়াইলে প্রতীকী বিবাহ অনুষ্ঠানে দুই দম্পতি l প্রথম আলো
হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবিতে গতকাল বুধবার নড়াইলে প্রতীকী বিবাহ অনুষ্ঠানে দুই দম্পতি l প্রথম আলো

হিন্দুদের বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করাসহ আইনি সংস্কারের দাবিতে গতকাল বুধবার ডেমোক্রেসি ওয়াচ চত্বরে প্রতীকী বিবাহ নিবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বেসরকারি সংস্থা বাঁচতে শেখা এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে শুরু হয় নিবন্ধন কর্মসূচি। বিভিন্ন বয়সের ৫০ দম্পতি এতে অংশ নেন। সুধীজনের বক্তব্য শেষে শুরু হয় নিবন্ধনের কাজ।
বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু বিবাহ নিবন্ধক অসীমা বিশ্বাস, স্কুলশিক্ষক বিলাস বিশ্বাস, প্রভাত পাঠক, সিক্তা বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক না হলে হিন্দু নারীরা নির্যাতিত হবেন। বাবা এবং স্বামীর বাড়ির প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হবেন। স্বামী সরকারি চাকরিজীবী হলে স্বামীর মৃত্যুর পর তাঁর পাওনা টাকা আদায়ের জন্য বিবাহ নিবন্ধন জরুরি। এ ছাড়া সন্তানের অভিভাবকত্ব নির্ণয় এবং স্বামী পরিত্যক্ত স্ত্রীর সন্তানের বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার আদায়ের জন্য রেজিস্ট্রেশন হওয়া দরকার। কিন্তু বাংলাদেশে হিন্দু বিয়ের কোনো নিবন্ধন হয় না। বাংলাদেশ সরকার সম্প্রতি হিন্দু বিয়ে নিবন্ধন ঐচ্ছিক করেছে। অথচ ভারতে ১৯৬৫ সালে আইন করে হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
অসীমা বিশ্বাস এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।