হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু বিবাহ নিবন্ধন আইন ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক করার দাবিতে গতকাল মঙ্গলবার আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাঁচতে শেখার নড়াইল নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েক শ মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। অনেকে মাথায় বিয়ের টোপর পরে নব বর-বধূ সেজে এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।