হিন্দু বিবাহ নিবন্ধন নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় গতকাল শনিবার ‘হিন্দু বিবাহ নিবন্ধন, হিন্দু নারীর অধিকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও উর্ষার সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পংকজ চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী।
সেমিনারের শুরুতে হিন্দু বিবাহ নিবন্ধনের ওপর প্রবন্ধ পাঠ করেন উর্ষার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান তাসলিমা আকতার।
সেমিনার শেষে ২০ হিন্দু দম্পতি বিবাহ নিবন্ধন করেন।