হিন্দু বিবাহ নিবন্ধন বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের বিধান ঐচ্ছিক রেখে গতকাল মঙ্গলবার ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল, ২০১২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এ ছাড়া সম্পত্তি দানের ক্ষেত্রে মুসলমানদের মতো অন্যান্য ধর্মাবলম্বীর জন্যও নামমাত্র নিবন্ধন ফি দেওয়ার বিধান রেখে রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০১২ উত্থাপিত হয়েছে।আইনমন্ত্রী শফিক আহমেদ বিল দুটি উত্থাপন করেন। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।হিন্দু বিবাহ নিবন্ধন বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, হিন্দুধর্মাবলম্বীদের বিবাহ তাদের শাস্ত্রমতে অনুষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ। এর কোনো দালিলিক প্রমাণ থাকে না।