হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ১৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ২৩ জানুয়ারি ঢাকায় সংখ্যালঘু-আদিবাসী জনতার মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আগামী ১৩ মার্চ বেলা একটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
সংবাদ সম্মেলনে দেশব্যাপী ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর অব্যাহত হামলা-মামলা বন্ধ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।