হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি ‘খ তফসিল’ ও দেবোত্তর সম্পত্তি খসড়া আইন বাতিলের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ঐক্য পরিষদের নেতা-কর্মী ছাড়াও দুই শতাধিক ব্যক্তি অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন পরিষদের জেলা শাখার সভাপতি সুধীর চন্দ্র সাহা প্রমুখ।