হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় গত বৃহস্পতিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলার নওদাবাস কে এন এস সি উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন আইনজীবী জীতেন্দ্র নাথ রায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়া। এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক গোপাল চন্দ্র বর্মণসহ স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দেন।
সম্মেলন শেষে অশ্বিনী কুমার বসুনিয়াকে সভাপতি ও ধনঞ্জয় রায়কে সম্পাদক করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং রতন কুমারকে সভাপতি ও মিথুন প্রসাদ রায়কে সম্পাদক করে ছাত্র যুব ঐক্য পরিষদ উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট করে পৃথক দুটি কমিটি গঠন করা হয়।