হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দির-প্রতিমা ভাঙচুর এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হিন্দুরা মহা আতঙ্কে আছে। হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর দোষ চাপিয়ে ফায়দা হাসিল করা হচ্ছে। বিজ্ঞপ্তি।