হিন্দুদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে। সারা দেশে সংখ্যালঘুদের ওপর জামায়াতে ইসলামীর হামলার বিরুদ্ধে দলমত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়াঘাট ও মাওয়া চৌরাস্তা পরিদর্শনকালে গতকাল শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ (সওজ) মো. হাবিবুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সড়ক সার্কেল) মো. সাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. নরুল হক প্রমুখ।মাওয়াঘাটে পদ্মার ভাঙন প্রতিরোধে পদক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মার ভাঙন প্রতিরোধে নৌমন্ত্রণালয়কে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাওয়া চৌরাস্তা থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত ২৮ কিলোমিটার সড়কের জন্য ১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ও দরপত্র আহ্বান করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এই সড়কের কাজ শুরু হবে। ওই টাকার মধ্যেই টঙ্গিবাড়িতে একটি সেতু নির্মাণ করা হবে।