হিন্দুদের তিনটি দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আগুনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিকেরা। বুধবার রাতে ব্রাহ্মনদী বাজারের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের পাশে রেলওয়ের জমি ইজারা নিয়ে এক সারিতে ছয়টি দোকান গড়ে তোলা হয়। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য রবীন্দ্র চন্দ্র দের একটি মুদি দোকান, তারেক মুখার্জির একটি ওষুধের দোকান ও বিমল মুখার্জির মুদি দোকানে আগুন দেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের আক্রমণের বিষয়টি বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে। অন্যভাবে আগুন লেগেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।