হিন্দুধর্মাবলম্বীদের শ্রীকুণ্ডেশ্বরী পূজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকুণ্ডেশ্বরী পূজা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরীতে গতকাল শনিবার হিন্দুধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই পূজা অনুষ্ঠিত হয়।
পূজা উপলক্ষে সারা দেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে কুণ্ডেশ্বরীতে। দিনব্যাপী পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া গত শুক্রবার ধর্মসভা ও বাহারি আতশবাজি প্রদর্শন করা হয়।
কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিনহা পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।