হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রতিবছর প্রচুর সবজি উৎপাদন করা হয়। কিন্তু হিমাগারে সংরক্ষণ করতে না পারায় মোট উৎপাদিত সবজির এক-তৃতীয়াংশ নষ্ট হয়ে যায়। একই কারণে কম দামে বিক্রি করতে হয় বলে কৃষকদের লোকসান গুনতে হয়।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রবি মৌসুমে এক হাজার ৫০০ হেক্টর ও গ্রীষ্ম মৌসুমে এক হাজার ৩০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। এসব জমিতে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, লাউ, শিম, লালশাক, পালংশাক, ডাঁটাশাক, করলা, শসা, খিরা, বরবটি, গাজর, ধনিয়া, ঢ্যাঁড়স, চালকুমড়া, পটল, ঝিঙেসহ নানা রকম সবজি উৎপাদন করা হয়। সব মিলিয়ে প্রতিবছর নানা রকমের ৫৬ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়।কৃষকেরা দাবি করেন, সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সবজি চাষ করা হয়। বেশি সবজি উৎপাদন হওয়ায় কম দামে সবজি বিক্রি করে দিতে হয়। হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, সবজি সংরক্ষণে হিমাগার নির্মাণের জন্য তিনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন। কেউ উদ্যোগ নিলে তিনি সহযোগিতা দেবেন।