হিমাদ্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর লেলিয়ে মেধাবী শিক্ষার্থী হিমাদ্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় পার্টি চট্টগ্রাম শাখা।গতকাল শনিবার বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে জাতীয় পার্টির নগর সভাপতি সোলয়মান আলম শেঠ, সাবেক সভাপতি তপন চক্রবর্তী ছাড়াও হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার ও মা গোপা মজুমদার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হিমাদ্রী হত্যাকাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারীদের বাঁচাতে একটি মহল উঠেপড়ে লেগেছে। তাঁরা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যদি তারা পার পেয়ে যায়, তাহলে দেশে এই ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাবে।