হিমালয় অভিযানে যাচ্ছেন সাত অভিযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয়ের আমা-দাবলাম ও কেয়াজো-রি শিখর জয় করতে নেপালে যাচ্ছেন ছয় বাংলাদেশি অভিযাত্রী। দলটি ২৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবে। মাউন্ট এভারেস্ট বিজয়ী এম এ মুহিত এর নেতৃত্বে থাকছেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এই অভিযানের আয়োজন করেছে।
অভিযানের অপর সদস্যরা হলেন নূর মোহাম্মদ, কাজী বাহালুল মজনু, শামীম তালুকদার, ইকরামুল হাসান শাকিল, শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ। সংবাদ সম্মেলনে অভিযাত্রীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
মুহিত বলেন, গত বছর ভয়ংকর তুষারপাতের ফলে বাংলাদেশের প্রথম কোয়াজো-রি অভিযান ব্যর্থ হয়েছিল। এ জন্য আবারও পর্বত জয়ে যাবে দলটি। এ ছাড়া যুগপৎ পাথর ও বরফে আরোহণের বিশেষ দক্ষতার প্রয়োজন হয় বলে আমা-দাবলাম পর্বত যেকোনো অভিযাত্রীর জন্য অত্যন্ত কঠিন ও বিপজ্জনক।
অনুষ্ঠানে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং জোহেব আহমেদ, বিজিএমইএর সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।