হিমালয়ের একটি চূড়া জয় বাংলাদেশি ও নেপালি অভিযাত্রীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমালয় পর্বতমালার একটি চূড়া জয় করেছেন বাংলাদেশ ও নেপালের একদল অভিযাত্রী। এর আগে পৃথিবীর কোনো অভিযাত্রী এই চূড়াটি জয় করতে পারেননি। গতকাল বুধবার নেপালে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযাত্রী দল গত সোমবার ২০ হাজার ৫২৮ ফুট (ছয় হাজার ২৫৭ মিটার) উঁচু চূড়ার শীর্ষে পৌঁছান। স্থানীয়ভাবে ‘চেকিগো’ নামে পরিচিত ওই চূড়াটি এখন থেকে ‘বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ পিক’ হিসেবে পরিচিতি পাবে। এর আগে শুধু চীন ও জাপানের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে চূড়ার নামকরণ করা হয়েছিল। বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে নেপালের কাছ থেকে এ ধরনের সম্মান পেল।এর আগে ওই চূড়াটি জয়ের জন্য পাঁচবার চেষ্টা করেন ইউরোপীয় অভিযাত্রীরা। ২০০৯ সালে সর্বশেষ চেষ্টা করেছিল নরওয়ের একটি অভিযাত্রী দল।