হিমায়িত চিংড়ির মান অক্ষুণ্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর বাসসেরপ্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশে চিংড়ি রপ্তানি বন্ধ ছিল। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর চিংড়ি রপ্তানি আবার শুরু হয়।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার চিংড়ি রপ্তানি বাড়িয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় রপ্তানি কমে গিয়েছিল। সে সময় তাঁর সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য শিল্প খাতকে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।মাছের চাষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কৃষি জমির যেন ক্ষতি না হয়, সেভাবে চিংড়িচাষিদের ঘের তৈরি করতে হবে। তিনি বাঁধের কোনো ক্ষতি না করে চিংড়ি চাষের জন্য চাষিদের প্রতি নির্দেশ দেন। বৈঠকে রপ্তানিকারকেরা এই শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেসবের সমাধানে সরকারের সহায়তা কামনা করেন।