হিযবুত তাওহীদের কর্মী সন্দেহে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের বড় মসজিদ সড়ক থেকে গতকাল মঙ্গলবার বিকেলে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাওহীদের কর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। জিহাদের আহ্বান-সংবলিত সিডি ও লিফলেট বিতরণের সময় তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার মালিকা বেগম ও তাজউদ্দিন এবং বরিশালের আসমা আক্তার।