হিযবুত তাওহীদের ছয় সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিযবুত তাওহীদের রাজশাহী জেলা আমিরসহ ছয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার ভোরে রাজশাহী নগরের বাজে কাজলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় সংগঠনটির বেশ কিছু প্রচারপত্র ও বই উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সংগঠনের জেলা আমির ও চরকাজলা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন, মনিকা, শিখা পারভীন, বাজে কাজলা এলাকার মিনা বেগম ও সুজন এবং খোজাপুর এলাকার সজল। অভিযানের সময় র্যাব সদস্যরা হিযবুত তাওহীদের ২০০টি প্রচারপত্র, তিনটি পোস্টার, বায়েজীদ খান পন্নীর বাঁধাই করা দুটি বড় ছবি, ১০টি বই, দুটি ডায়েরি, পাঁচটি পত্রিকা এবং একটি বাঁধাই করা অঙ্গীকারপত্র উদ্ধার করেন।