প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সংগঠক শরফুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। গত শুক্রবার রাতে নগরের কাপাসগোলা হাকিম আলী লেনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশ। পরে অভিযান চালিয়ে চান্দগাঁও বি ব্লক এলাকায় শরফুলের বাসা থেকে কিছু বই উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, শরফুল হিযবুতের পাশাপাশি জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত থাকতে পারে।