হিযবুত তাহরীরের আরেক সংগঠক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক ফয়সাল খানকে (২৮) রোববার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ শাখার একটি দল।গোয়েন্দা সূত্র জানায়, ফয়সালসহ মধ্যমসারির তিনজন সংগঠনটির গোপন কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সাল এর আগে ধানমন্ডি-মোহাম্মদপুর এলাকায় হিযবুত তাহরীরের সংগঠক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল পুলিশকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের সদস্যদের ছাড়িয়ে নিতে আইনি সহায়তা দেওয়া তাঁর দায়িত্ব ছিল।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘ফয়সাল হিযবুত তাহরীরের একজন সংগঠক।