হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র আবদুল হাই, হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের মহসিন হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের নয়ন। তাঁরা সূর্য সেন হলের আবাসিক ছাত্র। তাঁদের কক্ষ থেকে বেশ কিছু প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার তিন ছাত্র গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারপত্র বিতরণ করেন বলে জানা যায়। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। রাতে ছাত্ররা ওই তিনজনকে আটক করে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল রাত দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, ওই হলে হিযবুত তাহরীরের আরও চার সদস্য আছেন। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।