হিযবুত তাহ্রীরের দুই সদস্যের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন।

ওই দুজন হলেন শাকিল শাহাদাত (৩০) ও সুলতান আহমেদ ইমরান (২২)।

এর আগে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপপরিদর্শক সনৎ দেব আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা হিযবুত তাহ্‌রীরের সক্রিয় সদস্য। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার এই দুজনকে গ্রেপ্তারের দাবি করে পুলিশ।

গত ৬ জুন খিলগাঁও থানার পুলিশ আজিজুর রহমান নামে হিযবুত তাহ্‌রীরের এক সদস্যকে লিফলেটসহ খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে। পরের দিন তাঁর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা হয়। আসামি আজিজুর বর্তমানে কারাগারে আছেন। প্রথম দফায় তাঁকে তিন দিন রিমান্ডে নেয় পুলিশ। ২৮ আগস্ট আবারও তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আগামীকাল এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। জিজ্ঞাসাবাদে আজিজুরের দেওয়া তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।