হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন ফের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গতকাল রোববার সন্ত্রাসবিরোধী কার্যকলাপ আইনে রাজধানীর উত্তরা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মহিউদ্দিনকে। গতকাল পুলিশ একই অভিযোগে তাঁকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখায়। এই তিনটি মামলার প্রতিটিতে সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে মহানগর হাকিম রোকসানা বেগম একটি মামলায় দুই দিন ও অপর দুটিতে এক দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ জানায়, আসামি মহিউদ্দিন জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।